Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আশা ভোঁসলের মৃত্যুর খবর শুনে যা বললেন সাবিনা ইয়াসমিন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৩ pm ১২, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উপমহাদেশের সংগীতাঙ্গনে। ৯২ বছর বয়সে তার এই বিদায়কে সংগীতপ্রেমীরা দেখছেন এক যুগের অবসান হিসেবে। তাঁর মৃত্যুসংবাদে গভীরভাবে শোকাহত বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, যিনি স্মৃতিচারণে তুলে ধরেছেন এক অসাধারণ শিল্পীর প্রতিচ্ছবি।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে নেই ভাবতেই পারছি না। ছোটবেলা থেকেই তাঁকে চিনতাম। তবে সমানাসামনি তাঁকে দু’বার দেখার সুযোগ হয়েছিল, যা আজও আমার মনে দাগ কেটে আছে। কলকাতায় ‘অন্যায় অবিচার’ সিনেমার গানের রেকর্ডিংয়ে গিয়েছিলাম। সেখানে আমার গান শুনে তিনি এত প্রশংসা করেছিলেন যে আমি লজ্জা পেয়ে গিয়েছিলাম। ষ্টুডিও তে উপস্থিত থাকা বরেণ্য সংগীত পরিচালক রাহুল দেব বর্মণকে কে বলেছিলেন, ‘সাবিনা ইয়াসমিন খুব ভালো গেয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই কাজটিতে কিশোর কুমার-এর সঙ্গে একটি যুগল গান এবং একটি একক গান গেয়েছিলাম। হিন্দি ও বাংলা—দুই ভাষাতেই কাজ করেছি। আশা ভোঁসলের মতো এত ভালো মানুষ আমি কম দেখেছি। এত বড় শিল্পী হয়েও তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। তাঁর সান্নিধ্যে না এলে তা বোঝা সম্ভব নয়।’
ঢাকায় আরেকটি স্মরণীয় সাক্ষাতের কথাও তুলে ধরেন তিনি।

‘একবার তিনি ঢাকায় এসেছিলেন। তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তাঁর গান শুনতে গিয়েছিলাম। সামনে বসে মনোযোগ দিয়ে গান শুনেছি। পরে পেছনের মঞ্চে গিয়ে দেখা হলে তিনি বললেন—তোমাদের গান খুব শোনার সুযোগ পাই না, তবে কিছু গান শুনেছি, খুব ভালো লেগেছে। তোমার কিছু গান শ্রোতার মুখেও ফিরে। তিনি প্রশংসা করেই যাচ্ছিলেন। আমি মনে করি, এত প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই।’

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার গান উপহার দিয়েছেন এবং বহু ভাষায় গেয়েছেন অগণিত জনপ্রিয় গান। তাঁর কণ্ঠে অমর হয়ে আছে অসংখ্য কালজয়ী সৃষ্টি। এমন একজন গুণী শিল্পীর প্রয়াণে অপূরণীয় শূন্যতা তৈরি হলো সংগীতজগতে উল্লেখ করে তাঁর আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবশেষে সাবিনা ইয়াসমিন বলেন, ‘যেখানেই থাকুন, খুব ভালো থাকুন।’

Tags: আশা ভোসলেবিনোদনবিশেষ নিউজসাবিনা ইয়াসমিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে হামে শিশুমৃত্যু বাড়ছে, এক মাসে মোট ১৭৯ জনের মৃত্যু
  • নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার
  • ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের নজির স্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম