ঝালকাঠি প্রতিনিধি:
বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুর নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর ঘটনাস্থলেই নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঝালকাঠি ষ্টেশন রোডের থাই ব্যবসায়ী সোহেল হোসেন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুর ১ টার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছে,সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। মোটোসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পরে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। সোহেল আশঙ্কা জনক অবস্থার চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ইনচার্জ আরিফুল আলম বলেন, মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন করিব সাগর নামে একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় বাইক চালক সোহেল হোসেন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

