Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুর বার নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে মারধরের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫২ pm ১২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ, জেলা প্রতিনিধি, শরীয়তপুর:

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই এক প্রার্থীকে মারধরের অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে আইনজীবী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন জমা দেওয়ার দিন সকাল থেকেই উকিল বার ও আদালত চত্বর বিএনপিপন্থী আইনজীবীদের উপস্থিতিতে সরব ছিল। এ সময় তারা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানান।

এদিকে, চরমোনাইভিত্তিক ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সদস্য ও সংগঠনটির আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বার নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেন। তিনি কেন্দ্রীয় অনুমতি নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান।

ভুক্তভোগীর অভিযোগ, মনোনয়নপত্র জমা দিতে গেলে আদালত চত্বরে তাকে বাধা দেওয়া হয় এবং চেম্বারে গিয়ে বসতে বলা হয়। পরে তিনি চেম্বারে অবস্থান করলে নির্বাচন সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে তাকে মারধর করেন। এ সময় পানির বোতল ও চেয়ার দিয়ে আঘাত করা হয় এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পর তিনি বলেন, যদি কোনো প্রার্থী এমন করত, তাহলে নির্বাচন কমিশনের কাছে বিচার চাইতাম। কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরাই যদি হামলায় জড়িত থাকে, তাহলে আমি বিচার চাইব কার কাছে?
তিনি আরও দাবি করেন, ব্যক্তিগত আক্রোশ থেকেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আইনজীবীর মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের নজির স্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার
  • সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
  • এখনই ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • ১৬ অধ্যাদেশে আরও যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত: আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম