Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তুলাতলি নদীতে ২ লাখ টাকার ঘাটলা, এক মাসেই দৃশ্যমান উন্নয়নের আসল রূপ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৭ pm ১২, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলি নদীর ভেরী বাঁধে নির্মিত ২ লাখ টাকার ঘাটলা নির্মাণের এক মাসের মধ্যেই ভেঙে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

শনিবার (১১ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নের চর-আউলিয়াপুর এলাকার শামসু হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে নির্মিত ঘাটলার বিভিন্ন অংশে ফাটল ধরেছে এবং সিমেন্ট-বালু খসে পড়ছে, ফলে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইট, বালু ও কম সিমেন্ট ব্যবহার করায় নির্মাণ কাজ টেকসই হয়নি। দ্রুত কাজ শেষ করে বিল উত্তোলনের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।

২০২৫–২০২৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় জনসাধারণের সুবিধার্থে ঘাটলাটি নির্মাণ করা হলেও অল্প সময়ের মধ্যেই তা নষ্ট হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে প্রকল্পের গুণগত মান নিয়ে।

এলাকাবাসী বলেন, “২ লাখ টাকা খরচ করে যদি এক মাসেই ঘাটলা ভেঙে যায়, তাহলে এই উন্নয়নের মানে কী?” তারা ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত ও শাস্তির দাবি জানান।

প্রকল্প সভাপতি মো. ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণতন্ত্র আস্থার জায়গা, পারস্পরিক বিশ্বাস জরুরি: চীফ হুইপ
  • মৌলভীবাজার সনাতন ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় মহোৎসব
  • কক্সবাজারের রামুতে তাকামুল বা এসভিপি (SVP) টেস্ট
  • বাংলা নববর্ষের ইতিকথা, স্বাগত ১৪৩৩ বঙ্গাব্দ
  • বাংলা নববর্ষ উদযাপনে সেকালের আন্তরিকতা ও একালের আধুনিকতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম