Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে শুরু সাতদিনব্যাপী এসএমই পণ্য মেলা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৪ pm ১২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:

সিলেটে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে সাতদিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বস্ত্র ও পাট, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসনের সহযোগিতায়। মেলা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলার প্রধান উদ্দেশ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং বিক্রয় কার্যক্রমকে গতিশীল করা। মেলায় হস্তশিল্প, চামড়াজাত পণ্য, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, দেশীয় শিল্পকে উৎসাহিত করতে মেলায় কোনো আমদানিকৃত পণ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও গতিশীল করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই যোদ্ধাদের অরাজনৈতিক থাকার ডাক সারজিসের
  • শরীয়তপুর বার নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে মারধরের অভিযোগ
  • সালথায় প্রধান শিক্ষক রবিউল আলমকে বিদায়ী সংবর্ধনা
  • ইরান-যুক্তরাষ্ট্র সংকটে বিশ্ব এখন কোন পথে?
  • রাবিতে হলের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম