লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ২০২৬ ইং ১১ এপ্রিল (শনিবার) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে সম্মেলনে আঞ্চলিক সাহিত্য সংগঠন এবং সাহিত্য আন্দোলন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বিশিষ্ট লেখক ইয়াসমিন সুলতানা।উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব কবি আসাদ কাজল। আলোচনায় অংশ নেন মানবাধিকার কর্মী শামছুল করিম খোকন,অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির, সাহিত্য সংসদের সহ সভাপতি মোরশেদ আলম হাওলাদার, জেলা জাসাস সভাপতি ড্যানি চৌধুরী ও মাহবুবুর রশীদ চৌধুরী।
জেলা সাহিত্য সংসদ সম্মাননা পেয়েছেন কবিতায় ছড়াকার আলম হোসেন,নাট্য গবেষণায় ড. বাবুল বিশ্বাস, প্রবন্ধে মুহাম্মদ ফরিদ হাসান, অনুবাদে মাইনুল ইসলাম মানিক,,সাহিত্য পত্রিকা সম্পাদনায় চট্টগ্রামের আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার,আবৃত্তিতে মলিনা মজুমদার। বাংলা আওয়াজ লেখক সম্মাননা পেয়েছেন কবিতায় কবি আযাদ কামাল ও বকুল আক্তার দরিয়া।
সাংবাদিক সাহিত্যিক সানাউল্লাহ নূরী সাহিত্য সম্মাননা পেয়েছেন কথাশিল্পী নিমগ্ন দুপুর। কবি মুস্তাফিজুর রহমান সাহিত্য সম্মাননা পেয়েছেন সংগীত সাধনায় মাহবুবুল বাসার এবং জেলার বর্ষসেরা কবি সম্মাননা পেয়েছেন কবি সালেহা খানম ও ফারিয়ান তাহরীম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিমু চৌধুরী ও ফখরুল ইসলাম। সংগীত পরিবেশন করেন তাইফুল ইসলাম এবং কবিরা কবিতা আবৃত্তি করেন। সম্মেলনে ১৩ জন কবি লেখককে সম্মাননা প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে সাহিত্য কুইজ প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ এবং আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

