Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৮ pm ১২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল বিজয়ী হয়েছে। 
অপরদিকে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে জামায়াত সর্মথিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা এবং সহ-সাধারণ সম্পাদকসহ ২টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
নির্বাচনে সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. এমাম আলী। সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দিনাজপুর জেলার জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল ও বর্তমান জেলা জামায়াতের সূরা সদস্য ও সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য বিজয়ীরা হলেন—সহ-সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম (২) ২৪৯ ভোট এবং মো. আব্দুল হান্নান ৩১১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মশিহুর রহমান ফাতেমী ২১৭ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. নিয়ামুল হক চৌধুরী ১৮৭ ভোট, পাঠাগার সম্পাদক পদে এসএমজি মোস্তাকিম ৩১৩ ভোট এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাদেকা তামান্না ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন।
এছাড়া নির্বাহী কমিটির সদস্য পদে বিজয়ী ৫ জন হলেন—বিএনপি সমর্থিত প্যানেলের মো. জোবায়ের আল মাহমুদ তুহিন (২৯৮ ভোট) ও মো. এনামুল হক (২৪৬ ভোট), জামায়েত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের মোহাম্মদ ওবায়দুল্লাহ (২৫৭ ভোট) ও মোছা. শারমিন আক্তার সাথী (২৫৮ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব (২৭৭ ভোট)।
গত শনিবার (১১ এপ্রিল ২০২৫) রাত ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে মোট ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা ছিল উল্লেখযোগ্য উপস্থিতি।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে হলের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ
  • তুলাতলি নদীতে ২ লাখ টাকার ঘাটলা, এক মাসেই দৃশ্যমান উন্নয়নের আসল রূপ
  • ঈদের আগেই অনুমোদন পেতে যাচ্ছে বিসিসির ৬০০+ ভবনের নকশা
  • দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিলস: প্রতিমন্ত্রী শরীফুল আলম
  • কাপ্তাই হ্রদে পানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম