Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর হরিজনপল্লী-নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪০ pm ১১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

নওগাঁ প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান

নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে পুলিশ সুপার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। আজ ১১ এপ্রিল ২০২৬ জেলা পুলিশের উদ্যোগে নওগাঁ শহরের মাদকের এলাকা হিসেবে পরিচিত হরিজনপল্লী ও নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধী একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নুনিয়াপট্টির পরিচ্ছন্নতা কর্মী ও হরিজন সম্প্রদায়ের দুই শতাধিক ব্যক্তি এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, আপনারা আপনাদের বাচ্চাদের দিকে তাকিয়ে, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে নিজেরা মদ খাওয়া বন্ধ করুন। আপনাদের বাচ্চারা চায় না আপনারা মদ খান বা মাদকের সাথে যুক্ত থাকেন। সেই সাথে নুনিয়াপট্টিতে সকল প্রকার মাদক বিক্রি বন্ধ করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, নওগাঁ জেলা পুলিশ যে কোনো মূল্যে নুনিয়াপট্টিতে মাদক বিক্রি বন্ধ করবে। এরপরও যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় নুনিয়াপট্টির শিশুরা হাত তুলে পুলিশ সুপারের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তাদের পিতা-মাতাদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানায়। কয়েকজন শিশু পুলিশ সুপারকে কবিতা আবৃত্তি করে শোনায়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ নওগাঁ সদর থানা, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জসহ তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের জব্দ করা অর্থ ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: আল জাজিরার দাবি
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস
  • ‎কক্সবাজারে মানবপাচারের কবল থেকে ৪ জন উদ্ধার,২ জন আটক
  • ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার বৈঠক শেষ
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম