লালমনিরহাট প্রতিনিধি
১১ এপ্রিল শনিবার আসাদুল হাবিবকে (দুলু) বিমানযোগে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরে আসার পর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। এরপর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, আসাদুল হাবিবকে (দুলু) বিমানযোগে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরে আসেন। এরপর সড়কপথে তাঁর লালমনিরহাটের নির্বাচনী এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাৎক্ষণিকভাবে তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। দুপুর ১২টা ১০ মিনিটের ফিরতি ফ্লাইটে তাঁকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
বেলা ৩টা ৪৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর থেকে রাজধানীর উদ্দেশে যাত্রা করে। বিকেল ৪টা ৪৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা সিএমএইচে অবতরণ করে। এরপর সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সযোগে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

