Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ প্রতারক গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৪ pm ১১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১১ এপ্রিল) বিকালে গ্রেফতারকৃতদের সাইবার সুরক্ষা আইনে মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃত প্রতারকরা হল, উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়ার মৃত ইব্রাহিম আলীর ছেলে শরিফুল ইসলাম (২৪), একই ইউনিয়নের মেলাবর পশ্চিমপাড়ার নরেন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (২৪) ও জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি গ্রামের বাহাদুর ইসলামের ছেলে সাক্ষর ইসলাম (২৭)।

কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন জানান, কয়েকজন প্রতারক বাড়িতে অফিস বাঁনিয়ে লাইভ সম্প্রচারণের মাধ্যমে সাধারণ মানুষদের বোঁকা বানিয়ে থাই লটারীতে জয়ী করে দেয়ার নামে ঠকাচ্ছে বলে খবর পাই। অভিযান চালিয়ে ভূয়া থাই লটারীর সম্প্রচারের সময় ওই ৩ প্রতারককে গ্রেফতার করা হয়।

এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ পিসি, ৪টি স্মার্ট ফোন, ১টি ওয়াইফাই রাউটার ও ভুয়া থাই লটারীর ৮৬২টি কার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত ল্যাপটপ, ডেক্সটপ পিসি ও স্মার্ট ফোন যাচাই করে দেখা যায়, দীর্ঘদিন ধরে ভুয়া ভিসা প্রদান, বিদেশে লোক পাঠানোর প্রলোভন, থাই লটারীতে জয়ী, ব্যাংক লোন পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করছে এ চক্রটি।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃতদের সাইবার সুরক্ষা আইনে মামলায় পূর্বক গ্রেফতার দেখিয়ে শনিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইতিহাসের টানে তাজহাট জমিদার বাড়িতে পর্যটকদের ঢল
  • ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা শুরু
  • ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ
  • ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল
  • ব্রাহ্মণপাড়ায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম