Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন সংসদ সদস্য

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫০ pm ১১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

মোঃ আলম, বান্দরবান প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে প্রতি শনিবার পরিচালিত হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। অভিযানের অংশ হিসেবে নিজ হাতে রাস্তা পরিষ্কার করেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

শনিবার সকালে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। এসময় দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, নালা, ড্রেন এবং জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিষ্কার করা হয়।

সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণও জরুরি। আমরা চাই, বান্দরবানকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে।
এই ধরনের কর্মসূচি নিয়মিত পুরো বান্দরবান জেলায় অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, এমপিকে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে তারা উৎসাহিত হয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এলাকায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশ রক্ষায় জনগণের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইতিহাসের টানে তাজহাট জমিদার বাড়িতে পর্যটকদের ঢল
  • ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা শুরু
  • ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ
  • ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল
  • ব্রাহ্মণপাড়ায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম