মোঃ তামজিদ হোসেন রুবেল, রামগঞ্জ (লক্ষ্মীপুর ) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা শুক্রবার বিকেলে ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের অবকাঠামো উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, প্রকৃত সাংবাদিকদের যাচাই-বাছাই এবং সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহের। সভাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি রাজু হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় ও লাখো কণ্ঠ পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মো. শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শান্ত, কোষাধ্যক্ষ পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক কনক মজুমদার।
এছাড়াও বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সদস্য মনির হোসেন বাবুল, বেলায়েত হোসেন বাচ্চু, ওমর ফারুক পাটোয়ারী, সাখাওত হোসেন জাহাঙ্গীর, কবির হোসেন ,মোঃ তামজিদ হোসেন রুবেল, জাকির হোসেন সুমন, মো. আব্দুর রহমান, তপন মজুমদার, সাফায়েত হোসেন, মো. নুর নবী, এমরান হোসেন রাজন পাটোয়ারীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত সদস্যরা ক্লাবের সার্বিক উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

