Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ অকটেন-ডিজেল মজুদে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৮ pm ১১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

এস কে রাসেল দৌলতপুর (মানিকগঞ্জ ) প্রতিনিধি:

আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১ ঘটিকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে মো: আব্দুল মান্নান এর বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ৯০০ (নয়শত) লিটার অকটেন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রায় ৩০–৪০ (ত্রিশ থেকে চল্লিশ) লিটার তেল অবিক্রিত অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের মাঝে বিক্রি করা হয়।

এ ঘটনায় আব্দুল মান্নান অবৈধভাবে অকটেন মজুদ ও বিক্রয়ের অপরাধ স্বীকার করায় তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ অনুযায়ী অভিযুক্ত করা হয়। পরে একই আইনের ধারা ২৩ অনুযায়ী তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।

এছাড়াও পৃথক অভিযানে আরেকটি দোকানে ৪০ (চল্লিশ) লিটার ডিজেল অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের দায়ে জনাব ফিরোজ (পিতা: হালিম সেখ)-কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসানুল আলম। একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ‘রাজ ট্রেডার্স’-এ অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও জরিমানা আরোপ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গালকাটা ইব্রাহিম গ্রেফতার
  • দিনাজপুরে সিজারের পর প্রসূতি মৃত্যু, চিকিৎসা অবহেলার প্রমাণ পেয়েছে পিবিআই
  • রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • ইরানের জব্দ অর্থ ছাড় নিয়ে যুক্তরাষ্ট্রে ভিন্নমত, অনিশ্চয়তা অব্যাহত
  • ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভূঞাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম