Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে ২৯তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৮ pm ১১, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার ) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের ২৯ তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের এ চক্ষু শিবিরে প্রায় পাঁচ শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৬০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১২০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা: ইমরান আলম, ডা: মো. মোজাহের হুসেন, সমাজ সেবক হিফজুর রহমান বকস, সোলেমান আহমেদ, আনোয়ার খান, কামরান আহমেদ জুয়েল বকস, জুনেদ আহমদ প্রমুখ।

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনু বলেন, আমরা দীর্ঘ ২৯ বছর ধরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় বিনামূল্যে চক্ষু শিবির করে আসছি। এখানে প্রতি বছর ৬০ থেকে ১০০ জন ছানি পড়া রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়। আমাদের এই ক্যাম্পে দূরদূরান্ত থেকে অনেক রুগী আসেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের জব্দ অর্থ ছাড় নিয়ে যুক্তরাষ্ট্রে ভিন্নমত, অনিশ্চয়তা অব্যাহত
  • ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভূঞাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • টাঙ্গাইলের ​মির্জাপুরের কদিম দেওহাটায় দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি
  • বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি
  • সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম