Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খেলার মাঠে ঘরবাড়ি নির্মাণের পাঁয়তারা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৫ am ১১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হিজলীয়া গ্রামে একটি ঐতিহ্যবাহী খেলার মাঠে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এই মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশ নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদ, ঈদগাহ, হাফিজিয়া মাদ্রাসা ও সামাজিক কবরস্থান সংলগ্ন এই খোলা জায়গাটি গত ১৩ বছর ধরে এলাকার শিশু-কিশোর ও যুবকরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে।

মাঠটির সাবেক মালিক মো. মজিবুর রহমান মোল্লা (প্রয়াত) এক সময় গ্রামবাসীর সামনে জায়গাটি খেলার মাঠের জন্য দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে স্থানীয়রা প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করে মাটি ভরাট করে মাঠটিকে খেলার উপযোগী করে তোলেন। অভিযোগ উঠেছে, জমিদাতার মৃত্যুর পর তার ওয়ারিশরা সেই প্রতিশ্রুতি রক্ষা না করে অতি গোপনে একটি ‘দুষ্টচক্রের’ কাছে জমিটি বিক্রি করে দিয়েছেন। বর্তমানে সেই চক্রটি মাঠ দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের পাঁয়তারা করছে।

এলাকাবাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন হিজলীয়া গ্রামের সন্তান ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সরকার। উল্লেখ্য, তার পরিবারই অত্র এলাকার স্কুল, মসজিদ ও ঈদগাহর জন্য বিপুল পরিমাণ জমি দান করেছেন। তিনি বলেন:”আমাদের পরিবার স্কুলের জন্য ৪১ শতাংশ, ঈদগাহর জন্য ৩৫ শতাংশ এবং কবরস্থানের জন্য ৩৫ শতাংশ জায়গা দান করেছে।

এই মাঠটি আমাদের সন্তানদের নিঃশ্বাস নেওয়ার জায়গা। এখানে ঘরবাড়ি হলে শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট হবে এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৪) বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, উক্ত বিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র এবং দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। মাঠটি বেদখল হলে সরকারি এই স্থাপনাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যুবসমাজকে মাদক ও বিপথগামিতা থেকে রক্ষা করতে এই মাঠটি রক্ষার কোনো বিকল্প নেই।

তারা অনতিবিলম্বে মাঠটিকে ‘খেলার মাঠ’ হিসেবে সরকারিভাবে জনস্বার্থে বরাদ্দ দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। এই ঘটনায় একটি অনুলিপি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র নিকটও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিউজিল্যান্ড সিরিজেও জাতীয় দলে নেই সাকিব আল হাসান
  • সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় নেওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
  • অস্তিত্বের সংকটে আওয়ামী লীগ
  • রোদে যাওয়ার আগে ত্বকের যত্নে যেসব অভ্যাস এড়িয়ে চলতে হবে
  • মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম