Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাহুলের মৃত্যুর পর এবার বন্ধ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘চিরসখা’

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৯ am ১১, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে টালমাটাল কলকাতার টেলিভিশন ইন্ডাস্ট্রি। সেই ঘটনার জেরে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর ওপর নেমে এসেছে একের পর এক খাঁড়া। ‘ভোলেবাবা পার করেগা’র পর এবার বন্ধ হয়ে যাচ্ছে এই সংস্থার আরও একটি জনপ্রিয় সিরিয়াল ‘চিরসখা’।

গত ৭ এপ্রিল ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালটির শেষ সম্প্রচার হয়। এরপরই ‘আর্টিস্ট ফোরাম’-এর আপত্তিতে ‘চিরসখা’ সিরিয়ালটি বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ১২ এপ্রিল শেষবারের মতো পর্দায় দেখা যাবে এই সিরিয়ালটি।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান অভিনেতা রাহুল। এই মৃত্যুকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আর্টিস্ট ফোরামের অভিযোগ, প্রযোজক এবং পরিচালকদের অবহেলা এবং চিত্রনাট্যকারের খামখেয়ালিপনার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

টালিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবং তার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে বয়কট করার ডাক দিয়েছেন ইন্ডাস্ট্রির একাংশ। এরই সরাসরি প্রভাব পড়ছে চলমান প্রজেক্টগুলোতে।

এই সিরিয়ালের ভবিষ্যৎও এখন চরম অনিশ্চয়তার মুখে। গত ৮ এপ্রিল লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, লীনা গঙ্গোপাধ্যায় যদি সিরিয়াল থেকে সরে দাঁড়ান এবং চিত্রনাট্যের দায়িত্ব অন্য কাউকে হস্তান্তর করেন, তবেই হয়তো জট কাটতে পারে।

টালিউডের এই অভ্যন্তরীণ সংঘাতের জেরে প্রিয় সিরিয়ালগুলো একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় হতাশ দর্শকরা। এখন দেখার বিষয়, আইনি ও সাংগঠনিক এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

Tags: #Tollywood #BengaliSerial #LeenaGangulyকলকাতার টেলিভিশন ইন্ডাস্ট্রিটালিউড অভিনেতাবিশেষ নিউজরাহুল অরুণোদয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় নেওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
  • অস্তিত্বের সংকটে আওয়ামী লীগ
  • রোদে যাওয়ার আগে ত্বকের যত্নে যেসব অভ্যাস এড়িয়ে চলতে হবে
  • মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’
  • পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম