জামালপুর জেলা প্রতিনিধি :
তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জে মিজানুর রহমান নামে এক ব্যাক্তিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযুক্ত মিজানুর রহমানকে অর্থদন্ডে দন্ডিত করেন। জরিমানার পরিমান ২৫ হাজার টাকা।
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে অভিযান চালায় মোবাইল কোর্ট। ১০ এপ্রিল শুক্রবার দুপুরে মিজানুর রহমানের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট জ¦ালানি তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমান পান।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন অভিযুক্ত মিজানুর রহমানকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সময় মোবাইল কোর্ট অর্থদন্ডে দন্ডিত ব্যাক্তিকে সর্তক করে দেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, জরিমানার টাকা নিয়ম মাফিক সরকারী কোষাগারে জমা হবে। জ¦ালানি পরিস্থিতি স্বাভাবিকের পূর্ব পর্যন্ত অভিযান চলমান থাকবে।

