ক্রাইম রিপোর্টার :
রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের প্রায় ১৩ ঘন্টা পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ /০৪/২০২৬ তারিখ ) বিকেল ৫ টার দিকে নিখোঁজ হলে পরদিন শুক্রবার পুকুর থেকে ভেসে ওঠে ওই মরদেহ।
নিখোঁজ ওই শিশুর নাম পার্থ দাশ (৪) , নিহত শিশুটি রাম জীবনপুর গ্ৰামের সুজন দাশের ছেলে, স্থানীয় সূত্রে জানা যায়, শেখ রাসেল শিশুপার্কে খেলতে খেলতে ওই শিশুটি হঠাৎ করে হারিয়ে যায়। সব খানে খোঁজাখুঁজি করে তার পরিবার না পেয়ে, পুঠিয়া ফায়ার সার্ভিসে খবর দেয় , তারা এসে ঘটনাস্থল পুঠিয়া রাজবাড়ীর একটি পুকুরে খোঁজাখুঁজি করেও শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি , শুক্রবার দিবাগত রাত ৩ টা ২০ মিনিটের সময় পরিবারের সদস্যরা ওই শিশুর লাশ ভাসতে দেখে ।
ধারণা করা হচ্ছে গতকাল খেলাধুলা করার সময় যে কোনো ভাবে পানিতে পড়ে যায় পার্থ দাশ, পরে লাশটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ওই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খেলাধুলা করার সময় শিশুটি হয়তো পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি নিজে থেকেই খেলতে পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

