Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২২ pm ১০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি:

দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১০ এপ্রিল) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রসহ রংপুর অঞ্চলের মোট ১২টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেরোবি কেন্দ্রে ২ হাজার ৮৬৬ জন, কারমাইকেল কলেজ কেন্দ্রে ৪ হাজার ১২ জন, রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ২৫৯ জন, সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ১ হাজার ২২৫ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৯১৪ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪২১ জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫২৭ জন, কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮২০ জন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ৮১০ জন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৬৭৯ জন, লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৮৪ জন এবং সমাজ কল্যাণ বিদ্যাবীথি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন| ১২টি পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৩.০৭%।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রসহ রংপুর অঞ্চলের মোট ১২টি কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে| তিনি জানান, এই পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল সন্তোষজনক। বেরোবি উপাচার্য বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে। উপাচার্য শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ১৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা যায়, জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (https://gstadmission.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধবিরতিতে হামলা মেনে নেবে না ইরান
  • ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
  • বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল
  • অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড
  • ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে আনতে চান ম্যাকরন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম