Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০২ pm ১০, এপ্রিল ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ও ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়—তিনি বলেছেন, “বিএনপির ভিতরে একটা রাজাকারও খুঁজে পাওয়া যাবে না, সব রাজাকার জামায়াতে।”

তবে ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি বলে নিশ্চিত করা হয়েছে।

তাদের যাচাই অনুযায়ী, আলোচিত ফটোকার্ডটি একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজের মূল পোস্ট থেকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে। মূল ফটোকার্ডে থাকা বক্তব্য ছিল ব্যঙ্গাত্মক, যা পরে বিকৃত করে নতুন শিরোনাম যুক্ত করা হয়।

ফটোকার্ডে ব্যবহৃত লোগো ও ডিজাইন বিশ্লেষণ করে দেখা যায়, এটি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজের পোস্টের সঙ্গে আংশিক মিল রয়েছে। তবে মূল ও ভুয়া ফটোকার্ডের শিরোনামে স্পষ্ট পার্থক্য পাওয়া যায়।

গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্যঙ্গাত্মক পোস্টকে বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যা পরে বিভ্রান্তি ছড়িয়েছে।

সুতরাং, “বিএনপির ভেতরে একটা রাজাকারও খুঁজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়াতে”—এই মন্তব্যটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

Tags: বিএনপিমির্জা ফখরুলরাজাকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
  • বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল
  • অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড
  • ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে আনতে চান ম্যাকরন
  • ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাসে খলিলুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম