Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ববিতে ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৮ pm ১০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বহিষ্কারের পর বিশ্বববিদ্যালয়ের চার স্টাফকে মারধর করে আহত করেছে এক পরিক্ষার্থী। বহিষ্কারের পরে ঐ পরিক্ষার্থীকে কন্ট্রোল রুমে আনার সময় স্টাফদেরকে মারধর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (১০ই এপ্রিল) দুপুর ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ঐ পরিক্ষার্থীর মারধরে আহত হয়ে বরিশাল শেরে ই বাংলা মেডিক্যালে তিন স্টাফ ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। বহিষ্কৃত ঐ পরিক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। তার ভর্তি পরিক্ষার রোল নম্বর ১৯৯৮৬০।

বহিষ্কৃত পরিক্ষার্থীর মারধরে আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল।

আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বলেন, এক পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের ওপর মারধর শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমিও সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকে মারধর করে। এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।

বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেবাইলফোন নিয়ে পরিক্ষা দেয়ায় বহিষ্কার এক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফকে মারধর করে আহত করেছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে দিয়েছে পরবর্তীতে আইনী প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেয়ায় এক পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ঐ পরিক্ষার্থী আমাদের চারজন স্টাফকে মারধর করে আহত করে। ঐ পরিক্ষার্থীকে পুলিশে দেয়া হয়েছে আইনী প্রক্রিয়া অনুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কক্ষ পরিদর্শক এক পরিক্ষার্থীকে বহিষ্কার করে। বহিষ্কারের পরে কন্ট্রোলররুমে নেয়ার সময় আমাদের সিকিউরিটি শাখার চারজন স্টাফকে মারধর করে আহত করেছে এরমধ্যে কয়েকজন মেডিক্যালে ভর্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরিক্ষার আইনশৃঙ্খলার দায়িত্বরত পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। পরবর্তীতে আইননুসারে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

Tags: অপরাধগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড
  • ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে আনতে চান ম্যাকরন
  • ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাসে খলিলুর রহমান
  • সব চোখ পাকিস্তানে: ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে বিশ্বজুড়ে উৎকণ্ঠা
  • জ্বালানির দামে স্থিতিশীলতা কবে, জানালেন বিশেষজ্ঞরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম