চলমান উত্তেজনার মধ্যেই অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। দেশটির ব্যাংক সমন্বয় কাউন্সিল জানিয়েছে, আগামীকাল শনিবার থেকে রাজধানী তেহরানসহ সারা দেশে সব ব্যাংকের শাখাগুলোতে পুরোদমে কার্যক্রম শুরু হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ এক প্রতিবেদনে জানিয়েছে, এই নির্দেশনার আওতায় সব ব্যাংকের প্রধান কার্যালয় ও স্থানীয় শাখাগুলো অন্তর্ভুক্ত থাকবে। গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

