Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলে পুনরায় গড়ে তোলা সিসা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৩ pm ১০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি সিসা তৈরির কারখানা আবারো গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার আজগানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় কারখানা চালু করায় এবার সেটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফলে তীব্র পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি।

জনবসতি উপেক্ষা করে বিষাক্ত ধোঁয়া আর পরিবেশ দূষণ—এই ছিল মির্জাপুর উপজেলার আজগানা এলাকার একটি অবৈধ সিসা কারখানার প্রতিদিনের চিত্র। স্থানীয়দের অভিযোগ, কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে এখানে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এর ফলে আশপাশের এলাকায় শ্বাসকষ্টসহ নানাবিধ স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই কারখানায় ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।

উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগেই একই কর্মকর্তা এই কারখানাটি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আইনের তোয়াক্কা না করে মালিকপক্ষ আবারো গোপনে কাজ শুরু করে। তাই এবার কারখানাটি গুড়িয়ে দিয়ে স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন এবং জানান জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করেন। দীর্ঘদিনের বিষাক্ত পরিবেশ থেকে মুক্তি পাওয়ায় অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন আজগানা ও আশেপাশের স্থানীয় বাসিন্দারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল
  • ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করলেন সিরাজগঞ্জের নূর
  • জুন-জুলাইয়ে আসছে ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে লড়ছেন দুই ডজন নেতা
  • আবারও অস্থির তেলের বাজার
  • নতুন ইতিহাস সংসদে, ৪১ বিল পাস দুই দিনে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম