Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
১:২২ pm ১০, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জামানত হিসেবে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।

রিজভী বলেন, দলের সংসদীয় বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে। এর মধ্যে জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই প্রার্থী বাছাই করা হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি।

আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের বিভিন্ন ধাপ নির্ধারণ করা হয়েছে।

৩৫০ আসনের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আসন অনুপাতে বিএনপি পাবে ৩৬টি।

Tags: বিএনপিবিক্রিসংরক্ষিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আবারও অস্থির তেলের বাজার
  • নতুন ইতিহাস সংসদে, ৪১ বিল পাস দুই দিনে
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ
  • ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম