মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের ১৭ তম বোমাং রাজা প্রকৌশলী উচ প্রু চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন নবাগত জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস।তিনি সেখানে বোমাং রাজার সাথে ভূমি বিষয়ক নানা সমস্যা ও বর্ষবরণ উৎসব সাংগ্রাই উদযাপন নিয়ে কথা বলেন।
এ সময় তার সাথে পুলিশ সুপার মো: আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বর্ষবরণ উৎসব সাংগ্রাই সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বোমাং রাজার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
রাজবাড়ীতে বৈঠকের পর জেলা প্রশাসক বোমাং রাজার হাতে বর্ষবরণ উৎসব সাংগ্রাই এর জন্য সহায়তার ৩০ হাজার টাকার চেক তুলে দেন।
এছাড়া উৎসব উপলক্ষে আরো পাঁচ মেট্রিক টন খাদ্যশস্য বরদা দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বোমাং রাজা পরে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চথুই প্রুর হাতে চেক হস্তান্তর করেন।

