Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গরম খুন্তির ছ্যাঁকায় দগ্ধ ৮ বছরের শিশু, পলাতক মা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩০ pm ১০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ,নীলফামারী জেলা:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিজের সন্তানকে গরম খুন্তি দিয়ে দগ্ধ করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৮ বছরের শিশু মরিয়ম, যা এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রূপালী কেশবা গ্রামে এ ঘটনা ঘটে।

খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিবেশী এক শিশুর সঙ্গে সামান্য কথা কাটাকাটির জেরে অভিযোগ আসে মরিয়মের বিরুদ্ধে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার মা শিল্পী বেগম। পরে তিনি খুন্তি গরম করে শিশুটির হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন।

গুরুতর আহত অবস্থায় মরিয়মকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে এবং বারবার জ্ঞান হারাচ্ছে বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত মা শিল্পী বেগম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা এমন নির্মম নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সচেতন মহলও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি যাচ্ছে না, বিশেষজ্ঞদের পরামর্শ
  • সার্ক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ: নীলফামারীতে স্বাস্থ্য সচিব
  • বাউফলে ইয়াবাসহ কিশোর আটক
  • লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার
  • ববিতে ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম