ফেরদৌস আলী, শেরপুর জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ স্থগিত নির্বাচনে শেরপুর-৩ শ্রীবরদী -ঝিনাইগাতী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেল ১ লাখ ৬৬ হাজার ১১৭ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।
এদিকে, মোঃ মিজানুর রহমান সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ৪৮০ ভোট পেয়েছেন।
বৃহস্পতবার ( ৯ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে ঘোষণা করেন।

