উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাটি সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডঃ মোহাম্মদ মাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবি কপিল বিশ্বাস, বিএনপি সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান রুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমসহ, উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ,ফ,ম সামসুদ্দোহা আজাদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও তার প্রতিনিধিবৃন্দ।

