Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনে ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে আনোয়ারের অংশগ্রহণ সনদ অর্জন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪২ pm ০৯, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

কক্সবাজার জেলা প্রতিনিধি :

চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ‘তাউলু কোচ’ হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন সিলেটের মোঃ আনোয়ার হোসেন। গত ২৩ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তিয়ানজিং অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে এই বিশ্ব আসর অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে ১০ম বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপের আয়োজক কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝাং ইউপিং-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে অংশগ্রহণ সনদ গ্রহণ করেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের সেরা উশুকাদের উপস্থিতিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের তাউলু ইভেন্টের কোচ হিসেবে গুরুদায়িত্ব পালন করেন আনোয়ার। তার দক্ষ নির্দেশনায় বাংলাদেশের তরুণ উশুকা দল আন্তর্জাতিক এই আসরে দেশের নাম উজ্জ্বল করেছে। অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে সপ্তাহব্যাপি চলা এই আসরটি ছিল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জুনিয়র উশু প্রতিযোগিতা।

সমাপনী দিনে আন্তর্জাতিক উশু ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের হাত থেকে সনদ গ্রহণ করেন তিনি। তার এই অর্জন বাংলাদেশের উশু অঙ্গনে বিশেষ করে সিলেটের ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।

এই প্রাপ্তি সম্পর্কে আনোয়ার বলেন, বিশ্বের সেরা উশু কোচদের সাথে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্বের। এই অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ উশুকাদের আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ করে গড়ে তুলতে সাহায্য করবে। তিনি উক্ত দলের কোচ হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশ উশু ফেডারেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত টিমের দল নেতা ও সান্দা কোচ হিসেবে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু ও তাউলু দল নেতা হাবিবুর রহমান রুবেলসহ পাঁচজন খেলোয়ার চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।

সিলেটের আনোয়ার এর এই সাফল্যে অভিনন্দন জানান কক্সবাজার জেলার উশু ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ: জামায়াতের আপত্তি ও এনসিপির সমর্থন
  • কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক বেহাল, বিপাকে ৫ হাজার পরিবার
  • আবারও বিরোধী দলের ওয়াকআউট
  • আইসিসিআর স্কলারশিপের ৭৭ বছরপূর্তি: শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ
  • মতলবে লিটল স্কলার্স হাইস্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম