Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মামলা প্রত্যাহারের দাবিতে সিরাজদিখান প্রেসক্লাবের মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২১ pm ০৯, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
Screenshot

Screenshot

এম এ আউয়াল আশিক,

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সংবলিত সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার অংশ। কিন্তু সত্য সংবাদ প্রকাশ করায় এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও “মুন্সীগঞ্জের সময়” পত্রিকার সম্পাদক মাইনুদ্দিন সুমন এবং “বাংলাদেশ প্রতিদিন” পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানির মামলা করা হয়েছে, যা সাংবাদিক সমাজের জন্য উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, অবিলম্বে এ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, সাংবাদিক মো. আবদুল আউয়াল আশিক, মো. আরিফ হোসেন হারিছ, হাবিবুর রহমান, নাদিম হায়দার, আজাদ বিন নাদভী, আমির হোসেন ঢালী, ইসমাইল খন্দকার, মোরসালেহীন রেহনান, বিশ্বজিৎ, গোপাল দাস, আরিফ, কৌশিক ও প্রান্তোষ দেবনাথসহ প্রেসক্লাব ও রিপোর্টার ইউনিটির অন্যান্য সদস্যরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথা-বোয়ালমারী সংঘর্ষে দুই মাস বন্ধ শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতি
  • সারাদেশে মিজেলসের ভয়াবহ প্রাদুর্ভাব, সর্বোচ্চ ঝুঁকিতে শিশুরা
  • শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিএনপি পতিত আওয়ামীলীগের রূপে আবির্ভূত হয়েছে : জামায়াত
  • সংগ্রাম পেরিয়ে নেতৃত্বে শাহরুখ মিরাজ, মাধবখালীতে তরুণদের আশা
  • দিনাজপুর খানসামার আত্রাই নদীর বুকে সোনালী স্বপ্ন, বন্যার আশঙ্কায় চাষিরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম