Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৭ pm ০৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুরে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২জনসহ মোট ৫ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত।

৮ এপ্রিল বুধবার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন ওই রায় ঘোষণা করেন।

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের আক্তার হোসেন আবেদীনের সাথে আসামিদের নানা কারনে বিরোধ ছিল। এর জেরধরে ২০০৭ সালে ২২ মে রাতে সবুজপুর মাদ্রাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। আসামিদের অস্ত্রের আঘাতে আক্তার হোসেন আবেদীন গুরুতর আহত হয়।

আবিদীনের স্বজনরা তাকে দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন আবেদীন মারা যায় ।

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত ওই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মোতালেব হোসেন ও আইন উদ্দিনের ছেলে রশিদ জামাল। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- একই গ্রামের আইন উদ্দিন ফকিরের ছেলে আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদ। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মোতালেব হোসেন পলাতক রয়েছে। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার।

Tags: অপরাধগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ
  • ‘ তুমি ছাড়া আমি ‘ নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী
  • রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • জামালপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন
  • ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসের দাম আকাশছোঁয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম