Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিসেম্বরে চালুর লক্ষ্যে বরিশালের ৪৬০ কোটি টাকার নভোথিয়েটার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৫ pm ০৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস:

দক্ষিণাঞ্চলের শিক্ষা ও বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বরিশালে নির্মাণাধীন অত্যাধুনিক নভোথিয়েটারের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রায় ৪৬০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

নগরীর চরআইচা এলাকায় ১০ একর জমির ওপর গড়ে উঠছে এই বৃহৎ স্থাপনা। ২০২০ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল ৪১২ কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪৬০ কোটি টাকা নির্ধারণ করা হয়। এটি দেশের ৮টি আইকনিক নভোথিয়েটার প্রকল্পের অন্যতম।

প্রকল্পে থাকছে আধুনিক প্লানেটরিয়াম, প্রশাসনিক ভবন, প্লাজা, ডরমেটরি, দুটি ডোমসহ মোট ২৬টি অবকাঠামো। দর্শনার্থীদের জন্য থাকবে ৩০৪ আসনের গ্যালারি, ১৭৫ আসনের অডিটোরিয়াম এবং ১৭৫টি গাড়ি রাখার সুবিধাসহ আধুনিক পার্কিং ব্যবস্থা।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম জানান, নির্মাণকাজ দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। “প্রকল্পের কাজ বর্তমানে প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে,” বলেন তিনি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকায় অবস্থান হওয়ায় শুরুতে নির্মাণকাজে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। বিশেষ করে বেইজমেন্ট নির্মাণ ও সাইট প্রস্তুতে দীর্ঘ সময় লেগেছে। ফলে সময় ও ব্যয় উভয়ই বেড়েছে।

প্রকল্প প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, “ভৌগোলিক কারণে শুরুতে কাজ কঠিন ছিল। তবে বর্তমানে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। প্রতিদিন প্রায় ২০০ শ্রমিক কাজ করছেন।

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, প্রকল্পের বৈদ্যুতিক কাজের প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই বিদ্যুৎ সংযোগ দিয়ে যন্ত্রপাতি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

নভোথিয়েটারটি কেবল মহাকাশ গবেষণার কেন্দ্রই নয়, বরং একটি সমন্বিত শিক্ষা ও বিনোদন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হচ্ছে। এখানে শিশুদের জন্য পার্ক, ভাস্কর্য এবং আধুনিক বিনোদন সুবিধা রাখা হয়েছে।

শিক্ষাবিদদের মতে, এই নভোথিয়েটার চালু হলে দক্ষিণাঞ্চল-এর শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি পাবে এবং মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ তৈরি হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল
  • ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করলেন সিরাজগঞ্জের নূর
  • জুন-জুলাইয়ে আসছে ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে লড়ছেন দুই ডজন নেতা
  • আবারও অস্থির তেলের বাজার
  • নতুন ইতিহাস সংসদে, ৪১ বিল পাস দুই দিনে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম