Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে উথারিয়া ফসল রক্ষা বাঁধ কর্তন, পরিদর্শনে জেলা প্রশাসক

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৪ pm ০৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের উথারিয়া ফসল রক্ষা বাঁধের আশপাশে জলববদ্ধতা নিরসনে আস্তমা গ্রামের কতিপয় কৃষক উথারিয়া বাঁধ কর্তন করার অভিযোগে তাৎক্ষণিক ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াছ মিয়া।

তিনি গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের উথারিয়া ফসল রক্ষা বাঁধের আস্তমা গ্রামের কতিপয় কৃষকদের দ্বারা উথারিয়া বাঁধ কর্তন করা বাঁধ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. সামদ্দোহা, শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত অফিসার মো. অলিউল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান সহ কৃষক প্রতিনিধি সহ স্থানীয় লোকজন।

ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে স্থানীয় গন্যমান্য কর্মীদের প্রশ্নের জবাবে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াছ মিয়া বলেন, স্থানীয় প্রশাসনকে অবগত না করে যে বা যাহারা বাঁধ কেটেছেন। তারা অপরাধ করেছেন। তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। বাঁধটি কেটে ফেলার কারণে বাঁধটি দুর্বল হয়ে গেছে। আগাম বন্যা হলে বাঁধটি ঝুঁকিপূর্ণ থাকবে। বাঁধের আশপাশে যা দেখেছি সবকটিই জলমহাল। কৃষকদের এধরণের ঝুকি নেওয়া ঠিক হয় নাই। আগাম বন্যায় এবাঁধের কোন ক্ষয়ক্ষতি হলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। আগামী ২/৩ দিনের মধ্যে কেটে ফেলা বাঁধ মেরামত করে দ্রুত প্রতিবেদন দাখিল করার জন্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, আগামী দিনে দেখার হাওরের পানি নিষ্কাশনের জন্য উথারিয়া বা সুবিধাজনক স্থানে একটি স্লুইসগেইট নির্মাণ করা হবে। যাতে আগামী দিনে কৃষকদের ফসলের কোন ক্ষতি না হয়। আমরা আশা করবো পানি উন্নয়ন বোর্ড এধরণের পরিকল্পনা রাখবেন এবং সামনের মৌসুমে যেন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্লুইসগেইটের সুফলটা কৃষকরা পান। পানি উন্নয়ন বোর্ড এ উদ্যোগ নিবেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে পাম্প ও বেকারিকে জরিমানা
  • ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না: ট্রাম্প
  • ডিমলায় ছাত্রীর পর শিশু ধর্ষণ: অপরাধীদের কঠোর শাস্তির দাবি
  • বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জমিয়ত মহাসচিব আফেন্দি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম