Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​কুমিল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টা, ৮৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৭ pm ০৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইদ্রিস মিয়া (৮৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবাবাদ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইদ্রিস মিয়া ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে আরও কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল ওই শিশুটি।

একপর্যায়ে প্রতিবেশী ইদ্রিস মিয়া তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান। শিশুটির চিৎকার শুনে তার বাবা ও দাদি ঘরের দরজায় ধাক্কা দিলে ইদ্রিস মিয়া দরজা খুলে দেন। এ সময় স্বজনরা শিশুটিকে বিবস্ত্র ও ক্রন্দনরত অবস্থায় উদ্ধার করেন। পরে শিশুটি বিস্তারিত ঘটনা পরিবারকে জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল রাতে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শিশুর বাবার দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

Tags: অপরাধগ্রেফতারপ্রশাসনশিশুকে ধর্ষণের চেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৪৪ হাজার সার বিক্রেতার কর্মসংস্থান রক্ষার দাবি
  • জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায়
  • পাউবো কলোনীতে উচ্ছেদ অভিযান, নিষেধাজ্ঞা না মঞ্জুর
  • ৮ পাম্প ঘুরেও মেলেনি তেল, লোকাল বাসেই সংসদে এমপি সালাহউদ্দিন আইউবী
  • কাপ্তাইয়ে ৪১ বিজিবি ব্যাটালিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম