Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলা নববর্ষ উপলক্ষ্যে কাপাসিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৬ pm ০৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় আসন্ন নববর্ষ উদযাপনকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। তাই এ দিনটি যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে।

সভায় নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, জাতীয়সঙ্গিত, এসো হে বৈশাখ গান পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রথমিক বিদ্যালয়ে যথাযত পালনের নির্দেশ প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজ সহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম জানায়, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলাজুড়ে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত
  • জয়পুরহাটে অবৈধ তেল মজুদ ও ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা
  • রাণীশংকৈলে পিআইওকে মারধরের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার-১
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতে নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ছুটির ঘণ্টা পর্যন্ত উধাও

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম