ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, মহাসচিব চলমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি, যাতে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তির পথ তৈরি হয়।

