Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হস্তিশুন্ডে ফিরল ক্রীড়ার সেই হারানো জৌলুস

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১১ pm ০৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর বরিশাল প্রতিবেদক:

উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম হস্তিশুন্ড—একসময় যে গ্রাম ক্রীড়ার উচ্ছ্বাসে ছিল মুখর। ১৯৮৮ সালে এখানে অনুষ্ঠিত হয়েছিল এক স্মরণীয় “মিনি অলিম্পিক”; সেটিই ছিল গ্রামীণ ক্রীড়ার এক গৌরবময় সূচনা, আর দুঃখজনকভাবে দীর্ঘদিন সেটিই হয়ে ছিল শেষ আয়োজন।

সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে থাকে গ্রামের সেই প্রাণচঞ্চল খেলার মাঠ। আধুনিক প্রযুক্তির অপব্যবহার, মোবাইল আসক্তি ও নানা নেতিবাচক প্রভাব তরুণ সমাজকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় খেলাধুলা থেকে। এমন বাস্তবতায় পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে আসে পশ্চিম হস্তিশুন্ডের সচেতন যুবসমাজ। তরুণদের সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও ক্রীড়ামুখী জীবনে ফিরিয়ে আনতে তারা গড়ে তোলে ঐক্যের এক দৃঢ় প্ল্যাটফর্ম।

এই মহৎ উদ্যোগকে আরও শক্তিশালী করতে প্রবাস জীবন ছেড়ে গ্রামের টানে ফিরে আসেন লন্ডনপ্রবাসী রফিকুল ইসলাম রায়হান ডাকুয়া। তাঁর আন্তরিক সহযোগিতা ও উপস্থিতিতে আয়োজন করা হয় “ইসমাইল ডাকুয়া স্মৃতি ক্রীড়া অনুষ্ঠান”—যা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলা ও নতুন জাগরণের প্রতীক হিসেবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম হিমেল এবং সভাপতিত্ব করেন মোঃ জলিল ডাকুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রায়হান ডাকুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভবতোষ চক্রবর্তী, মনির ডাকুয়া, মুহিন হাওলাদার, মোঃ দুলাল ডাকুয়া, খোকন নাগ, জসিম উদ্দিন রুবেল, মানিক মোল্লা,উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম,নির্বাহী সদস্য আসাদুজ্জামান সোহাগ, নাজমুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়া উৎসবটিতে ফিরে আসে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন—হাড়িভাঙা, তৈলাক্ত কলাগাছে ওঠা, শক্তির পরীক্ষা হিসেবে রশি টানাটানি এবং প্রাণবন্ত ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিটি ইভেন্টে ছিল দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস, যা পুরো গ্রামকে করে তোলে আনন্দমুখর।

এই আয়োজন শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়—এটি হারিয়ে যাওয়া ঐতিহ্যের পুনর্জাগরণ, সামাজিক বন্ধনের পুনর্গঠন এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার এক শক্তিশালী বার্তা।
হস্তিশুন্ডের এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য গ্রামগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যের চালকের আসনে বসিয়ে দিল
  • চুয়াডাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ হেক্টর জমির ফসল
  • গরমে পানিশূন্যতা কেন এত ভয়ের কারণ
  • কাপ্তাইয়ে উৎসবের আমেজে নববর্ষ ও বৈসাবি উদযাপনের প্রস্তুতি সভা
  • ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম