Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে: ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০২ am ০৮, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়—১০০ শতাংশ। এতে কোনো সন্দেহ নেই।”

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের অবশিষ্ট পারমাণবিক উপাদানও সম্ভাব্য যেকোনো শান্তিচুক্তির আওতায় আনা হবে। তবে ইউরেনিয়াম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে ট্রাম্প বলেন, সবকিছুই সম্পূর্ণভাবে সমাধান করা হবে—অন্যথায় তিনি এ ধরনের চুক্তিতে যেতেন না।

উল্লেখ্য, এর আগে কঠোর হুমকি দেওয়ার পর নির্ধারিত সময়সীমার ঠিক আগে অবস্থান পরিবর্তন করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক পদক্ষেপ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হন ট্রাম্প।

তবে এই যুদ্ধবিরতির সঙ্গে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি নিরাপদভাবে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখে, তাহলেই এই স্থগিতাদেশ বহাল থাকবে। অন্যথায় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

Tags: ইরানট্রাম্পবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
  • প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়ার জাদুকরী উপকারিতা জানুন
  • বাউফলে মুগ ডালের বাম্পার ফলনের হাতছানি
  • বাংলা নববর্ষ উপলক্ষ্যে কাপাসিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • কাপাসিয়ায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম