Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভূঞাপুর সদরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৮ pm ০৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সাজেদুল ইসলাম , ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভূঞাপুর সদরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে যাতায়াত সহজ। কিন্তু নির্ধারিত নিকরাইল কেন্দ্র (শমসের ফকির মহিলা কলেজ) দূরবর্তী হওয়ায় সেখানে পৌঁছাতে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় অনেক সময় নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নিকরাইল কেন্দ্রের সড়কগুলো সরু ও খানাখন্দে ভরা, যা যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং বিরূপ আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়ে।

তারা জানান, উক্ত কেন্দ্রে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো ও আবাসন সুবিধা নেই। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়াও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীরা নিকরাইল কেন্দ্র (শমসের ফকির মহিলা কলেজ) বাতিল করে ভূঞাপুর সদরে পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

Tags: মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভেঙে গেল বিসিবির পরিচালনা পর্ষদ; তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি
  • হাটবাজারে পেরিফেরি খাজনা এক লাফে ২৩ গুণ বৃদ্ধি
  • রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
  • নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভ উদ্বোধন
  • বেরোবিতে রিসার্চ ও পাবলিকেশন বিষয়ক কর্মশালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম