Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৭ pm ০৬, এপ্রিল ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

কোনো সাময়িক যুদ্ধবিরতির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে না। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমন দাবি করেছেন।

তেহরান মনে করে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটনের প্রস্তুতিতে ঘাটতি আছে।

রয়টার্সের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছে থেকে যুদ্ধ বন্ধের পরিকল্পনার রূপরেখা পাওয়ার কথা নিশ্চিত করেছেন ওই সরকারি কর্মকর্তা।

প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরের কথা উল্লেখ আছে। তেহরান প্রস্তাবটি পর্যালোচনা করছে। ওই কর্মকর্তা জানান, তেহরান কোনো চাপের মুখে বা সময়সীমার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিতে বাধ্য নয়।

এদিকে প্রস্তাবিত পরিকল্পনার রূপরেখা নিয়ে এখনই কিছু বলতে রাজি হয়নি পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি আলজাজিরাকে বলেছেন, ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অথবা ১৫ দফা নিয়ে কিছু প্রতিবেদন নজরে এসেছে।

আমরা সেগুলো নিয়ে কোনো মন্তব্য করছি না। তবে শান্তির প্রক্রিয়া চলমান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক্সে দেওয়া একটি পোস্টের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সংস্থাটি হরমুজ প্রণালি ঘিরে নতুন ‘অপারেটিং কন্ডিশন’ বা পরিচালনার শর্তাবলি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে।

রোববার আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরে নতুন শৃঙ্খলার জন্য ইরানি কর্তৃপক্ষ ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে তারা পূর্বপ্রস্তুতি সম্পন্ন করছে।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।’

জলপথটি দ্রুত খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির মধ্যে আইআরজিসি তাদের অবস্থান জানাল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি
  • ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
  • যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’
  • জ্বালানি ইস্যুতে ছাত্রদল-যুবদলকে জড়িয়ে রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম