Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে পুরো পশ্চিম এশিয়া ‘ভস্মীভূত’ হতে পারে: ইরানের পার্লামেন্টের স্পিকার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩০ pm ০৬, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ। তিনি বলেছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত ও হুমকি যুক্তরাষ্ট্রকে এক ‘জীবন্ত নরক’-এর দিকে ঠেলে দিচ্ছে এবং এতে পুরো পশ্চিম এশিয়া ভয়াবহ অস্থিরতার মুখে পড়তে পারে।

রোববার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কলিবাফ বলেন, ট্রাম্পের নীতির কারণে সাধারণ মার্কিন নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবে ওয়াশিংটন এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

এর আগে ট্রাম্প ইরানকে নির্ধারিত সময়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে।

এই উত্তেজনার মধ্যেই বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। এতে বহু জাহাজ আটকে আছে এবং আন্তর্জাতিক শিপিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে এবং তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

তেহরান আগেই জানিয়ে দিয়েছে, তাদের অবস্থান পরিবর্তন না হলে ওই গুরুত্বপূর্ণ জলপথ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য বন্ধই থাকবে। কলিবাফ আরও বলেন, যুদ্ধ বা চাপ প্রয়োগ করে কোনো সমাধান সম্ভব নয়; বরং আলোচনার মাধ্যমে ইরানের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে।

Tags: ইরানট্রাম্পপশ্চিম এশিয়াবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চীনকে নিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত
  • সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে: হাসনাত আবদুল্লাহ
  • অবকাঠামোতে হামলার পরিণতি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি কুয়েতের
  • মঙ্গলবার থেকে শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম