এস কে রাসেল ,দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:
তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ দৌলতপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় দৌলতপুর নির্বাহী কর্মকর্তার কার্যালয় সামনে এ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে
র্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায় নাহিয়ান নুরেন সভায় সভাপতিত্ব করেন
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহসভাপতি মো: লোকমান হোসেন
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাসিনউল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম। এ সময়
বক্তারা বলেন, মাদকমুক্ত একটি সুস্থ্য-সুন্দর জাতি গঠনে খেলাধুলার অবদান অনেক বেশি। তাই যুব সমাজকে বেশি করে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা এবং তাদের সেই সুযোগ সৃষ্টি করে দেয়া আমাদের সকলের দায়িত্ব।

