Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে খোলা সেচ পাম্পে জড়িয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২১ pm ০৬, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

‎শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:
‎
‎শরীয়তপুর সদর উপজেলার চরপালং এলাকায় বিদ্যুৎচালিত সেচ পাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কীর্তিনাশা নদীর তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত রোজিনা বেগম স্থানীয় ভ্যানচালক ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ইরি ধান ক্ষেতে পানি সরবরাহের জন্য নদীর পাড়ে একটি সেচ পাম্প স্থাপন করা হয়েছিল। প্রতিদিনের মতো সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ রোজিনা বেগমের পরনের কাপড় পাম্পের মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি মোটরের সঙ্গে আটকে পড়ে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎
‎খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পাম্পের সঙ্গে আটকে থাকা মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
‎
‎নিহতের স্বজনদের অভিযোগ, জনসাধারণের চলাচলের রাস্তার ওপর ঝুঁকিপূর্ণভাবে পাম্প মেশিন স্থাপন করা হয়েছিল। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
‎
‎অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্লক ম্যানেজার কাশেম মোল্লা জানান, পাম্পটির চারপাশে পূর্বে সুরক্ষা বেড়া থাকলেও অজ্ঞাত ব্যক্তিরা তা খুলে নিয়ে যাওয়ায় সেটি উন্মুক্ত হয়ে পড়ে।
‎
‎পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চীনকে নিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত
  • সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে: হাসনাত আবদুল্লাহ
  • অবকাঠামোতে হামলার পরিণতি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি কুয়েতের
  • মঙ্গলবার থেকে শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম