এম.শাহীন আল আমীন. জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে জামালপুর- দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে। ৬ এপ্রিল সোমবার সকালে ইসলামপুরের ঝর্না ফিলিংস্টেশনে তেল না পেয়ে বাইকাররা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। ফলে জামালপুর-দেওয়ানগঞ্জ রোডে প্রায় দুই ঘন্টা পরিমান সময় যানবাহন চলাচল বন্ধ ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী।
জানা যায়, ইসলামপুরের ঝর্না ফিলিংস্টেশনে কোন প্রকার জ¦ালানি তেল ছিলোনা। কিন্তু সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝর্না ফিলিংস্টেশনে তেল বিক্রি শুরু করেছে। সোসাল মিডিয়ার খবরে তেলের জন্য হুমড়ি খেয়ে পড়ে বাইকাররা।
মালিক পক্ষ জানায় তেল না থাকায় সাময়িকভাবে তেল বিক্রয় বন্ধ রয়েছে। এ ঘোষনার পর বাইকাররা তেলের জন্য অন্দোলন করতে থাকে। এক পর্যায়ে বাইকাররা তেলের জন্য গাছের গুড়ি ফেলে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে।
অবরোধের মুখে জামালপুর-দেওয়ানগঞ্জ মহা সড়কে প্রায় দুই ঘন্টা পরিমান যান বাহন চলাচল বন্ধ ছিলো। রাস্তার দুই পাশে জ্যাম্প পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশের মাধ্যস্থতায় পরিবেশ স্বাভাবিক হয়। বাইকাররা অবরোধ তুলে নেন।
বর্তমানে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। একই সাথে আঞ্চলিক সড়ক গুলোতেও যানবাহন চলাচল করছে।
এব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, মিথ্যা তথ্য সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ফিলিংস্টেশন মালিক পক্ষ্য ও বাইকারদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। এ কারণে বাইকাররা সড়ক অবরোধ করে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।

