Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৭ pm ০৬, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়, প্রবাস
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নিহত মামুনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

জানা যায়, গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন গুরুতর অগ্নিদগ্ধ হন।

তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।

মরদেহ হস্তান্তরের সময় মন্ত্রী নিহত কর্মীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাসও দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Tags: নিহত প্রবাসীর মরদেহসৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুখ্যাত আলকাট্রাজ কারাগার ফের চালুর পরিকল্পনা, বাজেট প্রস্তাব ১৫২ মিলিয়ন ডলার
  • গণভোটের সিদ্ধান্ত উপেক্ষায় নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার অভিযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে
  • ড. ইউনূস সহ অন্তর্বর্তী সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • যশোরের শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম