Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ভ্যান উল্টে ট্রাকচাপায় চালকের মৃত্যু; আহত ১

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ০৬, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাতনামা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবলু মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রী আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের নিতাইশা মোড়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক বাবলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। আহত যাত্রী হারুনুর রশিদ (৪২) একই উপজেলার বৈরী হোসেনপুর এলাকার।

আহত ভ্যানযাত্রী হারুনুর রশিদ জানান, তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রিজার্ভ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ থেকে পৌরশহরের ওসমানপুর বাজারে আসেন। কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবির ওপর ভ্যানের সামনের চাকা উঠে গিয়ে সেটি উল্টে যায়। এ সময় ভ্যানচালক ছিটকে সড়কের ডান পাশে পড়ে যান এবং তিনি বাম পাশে পড়েন। ঠিক তখনই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: সড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজার, রামু ও মহেশখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
  • শিবগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নতুন কমিটি
  • ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে পুরো পশ্চিম এশিয়া ‘ভস্মীভূত’ হতে পারে: ইরানের পার্লামেন্টের স্পিকার
  • নরসিংদী সদর উপজেলা নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক ভূঁইয়া
  • সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম