Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৭ pm ০৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর জেলা প্রতিনিধি:

শরীয়তপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের বিশুদ্ধ খাদ্য আদালত (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১) এ রায় দেন আদালতের বিচারক লাভলী শীল।
আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার পালং বাজার উত্তর প্রান্তে অবস্থিত ‘ড্রীমল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিয়মিত মনিটরিং অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রক্রিয়ার মানদণ্ড লঙ্ঘনের বিষয়টি পরিলক্ষিত হয়।
এ ঘটনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলা কার্যালয় প্রতিষ্ঠানটির মালিক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৫ ধারায় মামলা করে। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য বলেন, জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
  • লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত
  • ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে আচরণ বদলে যায়: শহিদুল আলম
  • সাতক্ষীরার শ্যামনগরে জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
  • নিখোঁজের তিনদিন পর অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম