Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ pm ০৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কমলগঞ্জে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। একই সঙ্গে অপহরণ মামলার প্রধান আসামি ইকরাম মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়,ভুক্তভোগী কিশোরী কমলগঞ্জ উপজেলার নছরতপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত ইকরাম মিয়া ভুক্তভোগীর বড় বোনের দেবর। দীর্ঘদিন ধরে সে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তাকে অপহরণের হুমকি দেয়।

ঘটনার দিন,৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কিশোরী বাড়ির সামনে পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইকরাম মিয়া ও তার সহযোগী জুয়েল মিয়া তাকে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে পরিবারের সদস্যদের জানালে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর সন্ধান পাননি।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।

গোপন সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৯ এর একটি দল অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং প্রধান আসামি ইকরাম মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি ইকরাম মিয়া (১৯) কমলগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়,পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত কিশোরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার (৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • কুখ্যাত রাজাকারের মেয়ে সৈয়দা রিজওয়ানা হাসান! স্বামী-স্ত্রীর লুটপাট
  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
  • কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম