Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত; পণ্যের দাম বাড়বে: অর্থমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:১১ pm ০৫, এপ্রিল ২০২৬
in Top Lead News, অর্থনীতি
A A
0

Supply chain affected by war in Middle East; prices of goods will increase: Finance Minister বৈশ্বিক ভূ-রাজনীতি ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে পরিবহন ব্যবস্থা ও পণ্য সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে আগামী দিনগুলোতে দেশে সব ধরনের পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। বর্তমানে জ্বালানি সংকট আমাদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। শুধু জ্বালানি নয়, এর নেতিবাচক প্রভাব পড়ছে খাদ্যদ্রব্যসহ সকল ধরনের নিত্যপণ্যের ওপর।” তিনি স্পষ্ট জানান, আগামী দিনে দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত।

নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর এই অর্থনৈতিক চাপ যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তবে তিনি সতর্ক করে বলেন, “সরকারি তহবিল যদি এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তবে দীর্ঘমেয়াদে এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। শেষ পর্যন্ত এর চূড়ান্ত প্রভাব সাধারণ জনগণের ওপরই গিয়ে পড়বে।”

উল্লেখ্য, ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও জাহাজ ভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। এর ফলে বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। সরকার ইতোমধ্যে জ্বালানি সাশ্রয়ে অফিসের সময়সূচি পরিবর্তনসহ নানা পদক্ষেপ নিলেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা অভ্যন্তরীণ বাজারকে অস্থিতিশীল করে তুলছে।

Tags: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীবৈশ্বিক ভূ-রাজনীতি ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ধর্মীয় উৎসবেও উদ্বেগ: সংঘাতের প্রভাবে সংকুচিত ফিলিস্তিনি খ্রিস্টান সম্প্রদায়
  • বাংলাদেশে হাম আতঙ্ক: তিন সপ্তাহে অন্তত ৯৮ শিশুর মৃত্যু , জরুরি টিকাদান কার্যক্রম শুরু
  • সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • কুখ্যাত রাজাকারের মেয়ে সৈয়দা রিজওয়ানা হাসান! স্বামী-স্ত্রীর লুটপাট
  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম