Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে প্রশাসনের মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৬ pm ০৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে সরকার নির্ধারিত ডিজেল, পেট্রোল ও অকটেন সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিলিং স্টেশন মালিক, ডিলার ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) গৌরীপুর অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা এবং সাংবাদিক কামাল উদ্দিন। এছাড়াও ফিলিং স্টেশনের মালিক, ডিলার এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জ্বালানি তেল সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো:

ট্যাগ অফিসারের উপস্থিতিতে দিনের বেলায় জ্বালানি তেল বিক্রয় করতে হবে। জ্বালানি বিক্রয়ের আগে ট্যাগ অফিসার ইনভয়েজ যাচাই করবেন। ফিলিং স্টেশনে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে কার্যক্রম নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে।

সভায় বক্তারা বলেন, জ্বালানি তেল যেন সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা বলেন, প্রশাসনের তদারকির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে এবং এ ক্ষেত্রে সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

Tags: জ্বালানিময়মনসিংহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • বাতিলের সুপারিশকৃত ২০টি অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি কেন?
  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ করে বিল পাস
  • অসহ্য গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে কাঁচা আমের দারুণ উপকারিতা
  • মধ্যনগরে টেবলার পানিতে ডুবন্ত বোরোধান, জ্বালানি সহায়তা চায় কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম